Header Ads Widget

Responsive Advertisement

বিদেশ যেতে ,BMET Registration Online ,BMET Check ,BMET Form fill up,PC দিয়ে আবেদন,BMET Card Download

বিদেশ যেতে ,BMET Registration Online ,BMET Check ,BMET Form fill up,PC দিয়ে আবেদন,BMET Card Download




ভুমিকা:
বাংলাদেশ থেকে বিদেশে বৈধ ভাবে কাজে যেতে চাইলে একজন নাগরকিকে অবশ্যই BMET স্মার্ট কার্ড নিয়ে যেতে হয়। কিন্তু জানেনা  বিএমইটি স্মার্ট কার্ড কি? কিভাবে এটা তৈরি করতে হয়? এটার কাজ কি? কিভাবে বিএমইটি আবেদন করবেন আজকের ব্লগটিতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।




তাই আজকে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলোঃ


BMET

BMET এর পূর্ণরূপ (BUREAU OF MANPOWER EMPLOYMENT AND TRAINING)। এটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান। BMET-এর বাংলা নাম হল জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। বাংলাদেশ থেকে যদি কোনো কর্মী বা ব্যক্তি যদি বৈধভাবে বিদেশ যেতে চান তবে তাকে ”জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো” থেকে অনুমতি পত্র নিয়ে তারপরে যেতে হবে। তাই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রশিক্ষণ নিয়ে সার্টিফিকেট BMET নিতে হয়।

আরো পড়ুন এবং দেখুন





ইতিহাস

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ১৯৭৬ সালে জনশক্তি উন্নয়ন ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশী প্রবাসী কর্মীদের প্রশিক্ষণ, বায়োমেট্রিক নিবন্ধন, স্মার্ট কার্ড এবং ছাড়পত্র প্রদান করে থাকে। এটি দেশের বাইরে শ্রমশক্তির বাজার সুযোগ সন্ধান করে থাকে। বিএমইটি বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ ৭০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করে
৪২ টি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (DEMO)।



BMET স্মার্ট কার্ড





 BMET  জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মাধ্যমে বিদেশগামী প্রবাসী কর্মীদের বিএমইটি কার্ড প্রদান করে। যা স্মার্ট কার্ড নামেও পরিচিত। একজন ব্যক্তি কে বিদেশ যাওয়ার পূর্বে ঢাকায় অবস্থিত জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা BMET অফিসে পরিচালিত ব্রিফিং সেশনে তাদের অংশগ্রহণ করা বাধ্যতামূলক। বিএমইটি অফিসের এক্সটেনশন বিল্ডিং-এর ২য় তলায় ব্রিফিং সেন্টার অবস্থিত। ব্রিফিং এর শেষে ব্রিফিং রুম থেকে ব্রিফিং সম্পন্ন হয়েছে এই মর্মে পাসপোর্টে একটি সিল দেয়া হবে। স্মার্ট কার্ড তোলার সময় ব্রিফিং সিল সম্বলিত পাসপোর্টটি প্রয়োজন হয়। কেউ যদি এই ব্রিফিং সম্পন্ন না করে তাহলে সে BMET স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড পাবে না। BMET স্মার্ট কার্ড নিয়ে একজন প্রবাসী বিদেশ যাওয়া মানেই হচ্ছে সে বৈধ ভাবে বিদেশ যাচ্ছে।




BMET এর প্রয়োজনীয়তা
  • সরকারের BMET গঠনের মূল লক্ষ্যই ছিল যাতে বিদেশগামী শ্রমিকেরা দালালের খপ্পর থেকে রক্ষা পায়। তারা যেন কম খরচে বৈধভাবে বিদেশে যেতে পারে। BMET কাজ কি কি তা নিচে দেওয়া হলঃ




  • যে সকল দেশে সুবিধা বেশি থাকে সাধারণত সেই সকল দেশে বাংলাদেশী শ্রমিক নিয়োগের জন্য বিদেশী দাবির প্রসেসিং করে।

  • বিদেশে কর্মসংস্থানের জন্য নিয়োগকৃত শ্রমিকদের জন্য অভিবাসন ছাড়পত্র নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রণ।

  • যে সকল ব্যক্তি বিদেশে গমন করতে ইচ্ছুক তাদের ইনফর্মেশন অনলাইনে বাধ্যতামূলক ডাটা এন্ট্রি রেজিষ্ট্রেশন করা। এই সেবা পেতে আপনাকে জনশক্তি ব্যুরো মহাপরিচালক এর অনুকূলে নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে যার জন্য বিকাশ, শিওর ক্যাশ, নগদ, অথবা রকেটের মাধ্যমে 200/-টাকা পেমেন্ট করতে হবে।

  • আপনাকে বৈধ রিক্রটিং এজেন্সী সংক্রান্ত তথ্য প্রদান করবে। এর সাথে যারা বিদেশী নিয়োগকারীদের জন্য বাংলাদেশী শ্রমিক নিয়োগ করে সেই সকল প্রাইভেট রিক্রটিং এজেন্টগুলিকে নিয়ন্ত্রণ করে।
  • স্ব-কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়ন করে।

  • বিভিন্ন দেশ যেমনঃ সিংগাপুর, দুবাই-আবুদাবী, কাতার, বাহরাইন এর ভিসা অনলাইনে যাচাই করা হয়।

  • শ্রমবাজারের তথ্য সংগ্রহ এবং প্রচার করে যাতে সাধারণ জনগণের বিশ্বাস স্থাপন করতে পারে। অভিবাসী শ্রমিকদের সকল তথ্য কম্পিউটার ডাটাবেস নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ করে।

  • বিদেশগামী কর্মীদের তথ্য ও সেবা প্রদান। বিদেশে কর্মীদের চাকরি ও নিরাপদ অভিবাসন এবং বিদেশ যেতে ইচ্ছুক প্রার্থীদের প্রশিক্ষণ এই সকল সংক্রান্ত তথ্য ১(এক) দিনের মধ্যে প্রদান।

  • বিদেশ ফেরত ও বিদেশে গমন করতে ইচ্ছুক ব্যক্তি যদি অনলাইনে এজেন্সির কাছে প্রতারিত হয় তাহলে সে অত্র দপ্তরে এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করতে পারবে। অভিযোগ গ্রহণ সংক্রান্ত অনুসন্ধান এবং তদন্ত করে কর্তৃপক্ষের নিকট প্রেরণ করে। ০৭(সাত) দিনের মধ্যে প্রাপ্ত অভিযোগকে তদন্ত সাপেক্ষে কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে সুষ্ঠু সমাধান দিয়ে থাকে।

  • কোন ব্যক্তি যদি বিদেশে অবস্থানরত অবস্থায় মারা যায় তাহলে সেই ব্যক্তির লাশ ওই দেশে দাফন অথবা স্বদেশে আনয়নের জন্য সকল ব্যবস্থা এই দপ্তর নিয়ে থাকে। তারা প্রবাসী ওই কর্মীদের লাশ দেশে ফেরত আনা / সংশ্লিষ্ট দাফনসংক্রান্ত কাজ / সৎকার করা জন্য মৃতব্যাক্তির বৈধ ওয়ারিশদের নিকট হতে অনুমতি সংগ্রহ করে ৩(তিন) কর্মদিবসের মধ্যে হস্তান্তর করে থাকে।

  • বিদেশে মৃত্যুবরণকারী কর্মীর যেসকল ক্ষতি পূরণ হয়েছে অথবা তার বকেয়া পাওনা, ইন্সুরেন্স আর্থিক অনুদান সহ লাশকে পরিবহন ও দাফন এবং অন্যান্য সকল সার্বিক সহযোগিতা এই দপ্তর করে থাকে। যেমনঃ লাশ বিমান বন্দর থেকে গ্রহণ এবং স্থানান্তরকরণ ও লাশ দাফন ও পরিবহনবাবদ ৩৫,০০০/- টাকা আর্থিক সাহায্য প্রদান করে।

  • উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নতুন প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে।

  • প্রবাসী কর্মীদের জন্য অনানুষ্ঠানিক এবং বিশেষ প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে। যাতে বিদেশীগামী বা বিদেশ ফেরত এইসব কর্মীরা দেশ অথবা বিদেশে চাকরি বা কর্মসংস্থানের চাহিদা, কর্মসংস্থানের বিজ্ঞাপন সংগ্রহ, প্রচার ও সংরক্ষণ সম্পর্কে জানতে পারে।

  • যারা বিদেশ থেকে ফেরত এসেছেন তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। তাছাড়া তাদের ব্যবসা বাণিজ্য/ পুঁজি/ বিনিয়োগ নিয়ে পরামর্শ প্রদান যাতে তারা তাদের কষ্টে উপার্জিত অর্থ সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারে।

  • বেকার ব্যক্তিদের রেজিস্ট্রেশন এবং শূন্য পদের রেফারেল করে।

  • বিদেশে বাংলাদেশী শ্রমিকদের কল্যাণ ও সকল সুযোগ সুবিধার দেখাশোনা করে।

  • বিভিন্ন নিয়োগযোগ্য ট্রেডে প্রতিষ্ঠান ভিত্তিক বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ প্রদান করা।

  • নিরাপদ অভিবাসনে জনসচেতনতা বৃদ্ধি এবং এনজিওদের এই কাজে অংশগ্রহণ জোরদার করতে সচেতনতা তৈরি করে।



 BMET CARD যেভাবে পাবেন



আপনাকে প্রথমেই রেজিস্ট্রেশন করতে হয়। amiprobasi apps 


BMET Registration Process

BMET স্মার্ট কার্ডের জন্য বিদেশগামী সকল কর্মীর ৩ দিনের প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন ট্রেনিং বাধ্যতামূলক। ৩০০/- টাকা ভর্তি ফি (বিকাশ/ রকেট/ শিওর ক্যাশ/ নগদ) দিয়ে নিকটস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে কোন অতিরিক্ত চার্জ দিতে হবে না


BMET স্মার্ট কার্ড চেক

 গুগল ব্রাউজারে সার্চ অপশনে যেয়ে BMET লিখে সার্চ করলে সবার প্রথমে দেখবেন www.old.bmet.gov.bd। এখানে ক্লিক করে লিংকে প্রবেশ করবেন। এরপর উপরে ডানপাশে দেখবেন হোম, ডেমো, ডাউনলোড অপশন,ওয়েলফেয়ার, রিক্রুইটমেন্ট এজেন্সিস। রেজিষ্ট্রেশন আইডি এর নিচে পাসপোর্ট আইডি অপশন আছে।



BMET   FAQs



জনশক্তি ছাড়পত্র কি বাধ্যতামূলক?

হ্যাঁ, এটা বাধ্যতামূলক। বৈধভাবে বিদেশে যাওয়ার জন্য প্রার্থীর অবশ্যই ছাড়পত্রের নথি থাকতে হবে।


Ami Probashi অ্যাপে BMET রেজিস্ট্রেশন ফি কত?
BMET রেজিস্ট্রেশন ফি শুধুমাত্র Ami Probashi অ্যাপের মধ্যে 300 টাকা।


আমি কিভাবে BMET রেজিস্ট্রেশন ফি দিতে পারি?
সফল যাচাইয়ের পর বিকাশ বা নগদ এর মাধ্যমে নিবন্ধন ফি প্রদান করা যেতে পারে।

আমার BMET রেজিস্ট্রেশন যাচাই করতে 72 ঘণ্টার বেশি সময় লাগলে আমার কী করা উচিত?
পাসপোর্ট অফিসের ডাটাব্যাঙ্কে আপনার পাসপোর্টের তথ্য যাচাই করতে 72 ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। Ami Probashi টিম আপনার আবেদন যাচাইয়ের গতি বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং BMET-এর সাথে ক্রমাগত একত্রে কাজ করছে। এক সপ্তাহের বেশি হলে আমাদের সহায়তা কেন্দ্রে যোগাযোগ করুন।

আমার BMET স্মার্ট কার্ড কোথা থেকে সংগ্রহ করা উচিত?
আপনি নিকটস্থ পাসপোর্ট অফিস থেকে আপনার BMET স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারেন।

আমি পেমেন্ট করেছি। এরপর আমার কি করা উচিৎ?
অর্থপ্রদান সম্পূর্ণ করার পরে, আপনার BMET নম্বর সংগ্রহ করতে 48 ঘন্টা অপেক্ষা করুন।

BMET রেজিস্ট্রেশন অর্জনের বয়সসীমা কত?
BMET রেজিস্ট্রেশনের বয়স সীমা 18-60 বছর।

BMET রেজিস্ট্রেশনের পর আমি আমার পাসপোর্ট নবায়ন করেছি। কিন্তু BMET কার্ড এখনও আমার পুরানো পাসপোর্ট নম্বর দেখায়। আমি এখন কি করব?
নতুন পাসপোর্ট নম্বর দিয়ে আবার আপনার BMET রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন।




Tags


#bmetচেক
#bmetcard
#bmetsmartcard
#bmetসার্টিফিকেট
#www.bmet.gov.bd application 
#www bmet gov bd online registration
#bmettrainingcertificatedownload
#bmetapply




বিঃদ্রঃ এই ব্লগের প্রত্যেকটা ব্লগ পোস্ট ALL BD TECH এর নিজস্ব ব্লগ 


বা ডিজিটাল সম্পদ। কেউ ব্লগের কোন পোস্ট কিংবা আংশিক অংশ ব্লগের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কপি পেস্ট করে অন্য কোথাও প্রকাশ করলে ব্লগ কর্তৃপক্ষ ডিজিটাল সিকিউরিটি আইনে / কপিরাইট আইনে অভিযোগ দেয়া হবে।




ব্লগার পরিচিতি
Ibrahim Khalil
BA hons in English ,MA
Assistant Teacher in English 
blog writer & and youtube content creator



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ