Header Ads Widget

Responsive Advertisement

এফিডেভিট করার নিয়ম । এফিডেভিট কি এবং কিভাবে করতে হয় । Court Affidavit ।

 এফিডেভিট করার নিয়ম ।  এফিডেভিট কি এবং কিভাবে করতে হয় । Court Affidavit । 

Court Affidavit

ভূমিকা

আমাদের ভোটার আইডি,পাসপোর্ট,সার্টিফিকেট বা  যে কোনো ধরনের  পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধন করতে চাইলে তাকে সেটি ঘোষণার মাধ্যমে সকলকে জানিয়ে এবং আইনানুগ প্রক্রিয়ায় লিখিত ভাবে সম্পন্ন করতে হয়। 
Affidavit তার একটি অংশ । আজকের ব্লগে আমরা এফিডেভিট করার নিয়ম । এফিডেভিট কি এবং কিভাবে করতে হয় । Court Affidavit বিস্তারিত আলোচনা করবো ।

Affidavit কি ?

Affidavit ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হলফনামা। Affidavit বা হলফনামা হল সত্যিকার অর্থে একটি লিখিত বিবৃতি যা স্বেচ্ছায় একজন ব্যক্তি বা জবানবন্দীর দ্বারা একটি শপথ বা অঙ্গীকারের অধীনে করা হয় যা আইন দ্বারা এটি করার জন্য অনুমোদিত একজন উকিল দ্বারা পরিচালিত হয়।

পরিচিতির যে বিষয়গুলো পরিবর্তনযোগ্য সেগুলোর কোনো পরিবর্তন করা হলে সেটি মৌখিক ভাবে না করে লিখিতভাবে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার প্রক্রিয়াটিকেই আমরা 
Affidavit বা হলফনামা বলে থাকে। 

উল্লেখ্য যে বিষয়টি পরিবর্তন যোগ্য নয় ,সে বিষয়গুলো এফিডেভিট বা হলফনামা করেও পরিবর্তন করা সম্ভব নয়।

Affidavit তৈরির প্রক্রিয়ার ধাপ সমূহ:

১. তথ্য সংগ্রহ: 
এফিডেভিট তৈরির জন্য প্রথমে সম্পর্কিত সকল তথ্য সংগ্রহ করতে হয়। যেমন, কোনো স্বীকৃতিপত্র তৈরির ক্ষেত্রে, কি ধরনের তথ্য দেওয়া প্রয়োজন, কার সাথে এটি সম্পর্কিত, তার নাম, ঠিকানা, সম্পর্কের ধরন, সংক্ষেপে কারণ ইত্যাদি।

২. তথ্য লেখা: 
এবার তথ্য দিয়ে এফিডেভিটের মধ্যে এটি লেখা হয়। তথ্য বিশদভাবে এবং সত্যতার সাথে লেখা হওয়া গুরুত্বপূর্ণ। সাধারণভাবে, এফিডেভিটে লেখা হয়:

এফিডেভিটের শিরোনাম/শিরোত্তেকঃ এটির শীর্ষে সাধারণভাবে "এফিডেভিট" শব্দ বসানো হয়। তারপরে লেখা হয় তার বিষয় বা সম্পর্কে একটি কোটেশনের মধ্যে।

আরো জানুন


ব্যক্তির তথ্যঃ 
এই অংশে স্বীকৃতি দেওয়ার ব্যক্তির পূর্ণ নাম, ঠিকানা, যাত্রা/জন্ম তারিখ, পেশা ইত্যাদি উল্লেখ করা হয়। ব্যক্তির স্বাক্ষর এবং তারিখ প্রস্তুত করা থাকে।

তথ্যের বিবরণঃ 
এই অংশে এফিডেভিটে স্বীকৃতি দেওয়ার কারণ বা বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হয়। যেমন, কোনো ব্যক্তির সত্যতা প্রমাণ করতে, কোনো সাক্ষ্য বা সংগঠন প্রতি সমর্থন প্রদান করতে এটি তৈরি করা হয়।

৩. সক্ষ্য বা স্বাক্ষর: 

এফিডেভিটের শেষে ব্যক্তির স্বাক্ষর এবং তারিখ প্রস্তুত কারীর স্বাক্ষর ও সিল ।

এফিডেভিট বা হলফনামাতে একজন আইনজীবীর মাধ্যমে শনাক্ত করতে হবে যেখানে আইনজীবীকে আইনজীবী সমিতির সদস্য নাম্বার স্বাক্ষর দেওয়ার পাশাপাশি আইনজীবীর সামনেই এই এফিডেভিট বা হলফনামা সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করতে হবে।

Affidavit বা হলফনামার প্রয়োজনীয়তা কি ?

  • নাম-পরিচয়, 
  • বংশ, 
  • ধর্ম, 
  • শিক্ষা, 
  • পরিচয়পত্র 
  • সার্টিফিকেটে নাম সংশোধনের 
  • বৈবাহিক অবস্থান 
  • স্থাবর সম্পত্তি তথা জমিজমা ক্রয় বিক্রয়ের সময়
  • বিবাহ বা তালাক
  • মামলা মোকদ্দমার সময়
সহ পরিবর্তনযোগ্য বিষয়গুলো পরিবর্তন করতে হয় court Affidavit বা হলফনামার মাধ্যমে । 
সবচেয়ে বেশী court Affidavit বা হলফনামা হয়ে থাকে , পরিচয়পত্র বা সার্টিফিকেটে নাম সংশোধনের জন্য। 
এখানে, নাম বলতে শুধু নিজের নাম নয়, পিতা মাতার নাম পরিবর্তনও সম্ভব। কিন্তু, বয়স পরিবর্তন সাধারণত এফিডেভিট দিয়ে সম্ভব নয়। 


উল্লেখ্য, নাম পরিবর্তন/সংশোধনের সময় এফিডেভিট করার পর আবার জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রচার করতে হবে; যা অন্যান্য এফিডেভিটের ক্ষেত্রে প্রয়োজনীয় নয়।

বিবাহ করার সময় একে অন্যকে স্বামী স্ত্রী হিসেবে ঘোষণা দিয়ে থাকে, আর তা 
court Affidavit মাধ্যমেও দেওয়া সম্ভব। 

আবার পক্ষান্তরে, তালাক দেওয়ার সময় স্বামী স্ত্রীর মধ্যে আর কোন সম্পর্ক নেই, এই বলে দুইজন পৃথক হয়ে যায়; তখনও court Affidavit মাধ্যমে ঘোষণা দিতে পারে।

নির্দিষ্ট কিছু মামলা মোকদ্দমার সময়। সব মামলা নয়, দেওয়ানী কিছু মামলায় বাদী বিবাদীকে প্রতিকার চাওয়ার জন্য 
court Affidavit মাধ্যমে বাদী হলে দরখাস্ত আর বিবাদী হলে জবাব দিতে হয়।

ধর্ম পরিবর্তনের ক্ষেত্রেও এফিডেভিট করতে হয়। ধর্ম যদিও অভ্যন্তরীণ বিষয়, কিন্তু জীবনে চলার পথে নিজের আইডেন্টিটি প্রচার বা প্রকাশ করতে নিজের ধর্মীয় বিশ্বাসকে সামনে আনতে হয়। 

তাছাড়া, আরও অনেক বিষয় রয়েছে যেগুলোতে 
court Affidavit বা হলফনামা হয়ে থাকে; 

Court Affidavit বা হলফনামা কিভাবে করবেন?

  • Affidavit বা হলফনামার মধ্যে আপনি যে বিষয়টি ঘোষণা দিবেন সেই বিষয়টি লেখার পরে, 
  • প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের মাধ্যমে সত্যায়ন করতে হবে। 
  •  আপনি কোন বিষয়ে ঘোষণা দেওয়ার জন্য এফিডেভিট বা হলফনামা করবেন সে ক্ষেত্রে আপনি সশরীরে নোটারি পাবলিক বা প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে যা লিখেছেন সেই বক্তব্যটি নিজে সত্যপাঠ করবেন। 
  • তারপর প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিক সে বিষয়টি যাচাই বাছাই করতে হবে। অসত্য বা বেআইনি কোন বিষয়ে এফিডেভিট করলে পরবর্তীতে সেই বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে। 
  • তাই, Affidavit বিষয়বস্তু যথাসম্ভব যাচাই-বাছাই করার পরে প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিক সন্তুষ্ট হলে সেখানে স্বাক্ষর করবেন এবং সরকারি সিল ব্যবহার করে এর মধ্যে একটি ক্রমিক নাম্বার বসাবেন  
  • এফিডেভিট বা হলফনামা করার সময় বা অন্যের এফিডেভিট বা হলফনামা যাচাই করার সময় আদালতের সিলমোহর, ক্রমিক নাম্বার এবং তারিখ ঠিক আছে কিনা সেটা দেখা।

Affidavit কত টাকার স্ট্যাম্পে করতে হয় ?

সাধারণত 
Affidavit বা হলফনামা সম্পন্ন করতে হয় ২০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে। ২০০ টাকার ষ্ট্যাম্পের মধ্যে দেখা যায় সাধারণত ১০০ টাকার ২ টি ষ্ট্যাম্প ব্যবহার করা হয়ে থাকে। কখনও কখনও আপনার যদি বেশী লেখার জন্য পৃষ্ঠা সংখ্যা বেশি লাগে সে ক্ষেত্রে আপনি চাইলে আরো কম দামের ষ্ট্যাম্প ব্যবহার করতে পারেন।

 তবে, বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে ২০০ টাকার ষ্ট্যাম্পের পরিবর্তে ৫০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে এফিডেভিট বা হলফনামা করতে হবে।

Affidavit বা হলফনামা করতে প্রয়োজনীয় কাগজ পত্র ?

  • পাসপোর্ট সাইজের ১ কপি ছবি
  • ভোটার আইডি
  • পাসপোর্ট (প্রযোয্য ক্ষেত্রে)
  • সার্টিফিকেট  (প্রযোয্য ক্ষেত্রে)
শেষ কথাঃ
আশা কারি ব্লগটি দ্বারা আমরা এফিডেভিট করার নিয়ম । এফিডেভিট কি এবং কিভাবে করতে হয় । Court Affidavit বিস্তারিত  জানতে পেরেছি । তাই এই ধরনের 
ব্লগ পেতে আমার ব্লগটি শেয়ার করুন । এবং সাইটি ফলো করে রাখেন । 
ধন্যবাদ


আরো জানুন

Tags
#all_bd_tech #CourtAffidavitAtoZ #হলফনামাকরারনিয়ম #এফিডেভিটখরচ #affidavit #affidavitforpassportornid #এফিডেফিটকি?



FAQS

  1. এফিডেভিটঃ কি, কেন, কিভাবে?
  2. Affidavit - এফিডেভিট কি এবং কিভাবে করতে হয় ?
  3. নিজের নাম পরিবর্তন করতে চাইলে কী কী নিয়ম পালন করতে হবে?
  4. এফিডেভিট করতে কত সময় লাগে?
  5. সম্পর্কের প্রমাণের জন্য হলফনামা কিভাবে লিখতে হয়
  6. এফিডেভিট শব্দের অর্থ কি?
  7. এফিডেভিট বা হলফনামা কি? এফিডেভিট বা কাউন্টার সাইন করার নিয়ম কি ?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ