Header Ads Widget

Responsive Advertisement

পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার নিয়ম । Police Clearance Apply online Process । Police Clearance | all bd tech

 


পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার নিয়ম । Police Clearence Apply online Process । Police clearence



ভুমিকাঃ
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর মাধ্যমে প্রমাণ হয় আপনি দেশের যোগ্য নাগরিক যার বিরুদ্ধে কোন রাষ্ট্র বিরোধী মামলা নেই বা আপনি কোন অপরাধী না। যে দেশে ভ্রমণে বা কাজের উদ্দেশ্যে যেতে চান ঐ দেশের জন্য আপনি ক্ষতিকর না। বাংলাদেশ পুলিশ কোন অপরাধী কে PCC বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয় না।

  নমুনা পুলিশ ক্লিয়ারেন্স


পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার নিয়মগুলো প্রায় দেশ থেকে দেশে পরিবর্তন হতে পারে। তবে একাধিক দেশে পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের সাধারণ নিয়মগুলো নিম্নরূপ:



আরো দেখুন /পড়ুন









আবেদন ফর্ম: 

পুলিশ ক্লিয়ারেন্স পেতে প্রথমে আবেদন ফর্ম পূরণ করতে হবে। 



  • আবেদনের দাপ ৫ াট
  1. Personal Information
  2. Personal Address
  3. Documents
  4. Confirmation
  5. Payment


আবেদন কোথায় করবো ?
পুলিশ ক্লিয়ারেন্স পেতে প্রথমে আবেদন ফর্ম পূরণ করতে হবে। 
  1. ফর্মটি  স্থানীয় পুলিশ স্টেশনে, 
  2. পুলিশ সাইবার সেন্টারে 
  3. অথবা অনলাইনে পাবেন। 
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্তাবলী

আরো দেখুন /পড়ুন

১। আবেদনকারীর কমপক্ষে ৩ মাস মেয়াদ সম্পন্ন পাসপোর্ট থাকতে হবে।


২। আবেদনকারীর বর্তমান ঠিকানা হিসেবে পাসপোর্টে উল্লিখিত স্থায়ী কিংবা জরুরী ঠিকানার যে কোন একটি ব্যবহার করতে হবে। এবং আবেদনকারীকে অবশ্যই ঐ ঠিকানার বাসিন্দা হতে হবে।

lets subscribe us ALL BD TECH

৩। মেশিন রিডেবল পাসপোর্টের (এম আর পি) এর ক্ষেত্রে যদি পাসপোর্টে ঠিকানা উল্লেখ না থাকে তবে ঠিকানার প্রমাণ স্বরূপ জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদপত্র স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এর সনদপত্রের ফটোকপি ১ম শ্রেণীর সরকারী গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে দাখিল করতে হবে।


৪। বিদেশে অবস্থানকারী বাংলাদেশী পাসপোর্টয়ারী কোন ব্যক্তির পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য তিনি যে দেশে অবস্থান করছেন সে দেশে বাংলাদেশ দূতাবাস/হাইকমিশন কর্তৃক পাসপোর্টের তথ্য পাতার সত্যায়ীত কপি আবেদনের সাথে দাখিল করতে হবে ।

৫। বিদেশগামী কিংবা প্রবাসী বাংলাদেশী নাগরিক এবং বাংলাদেশে বসবাস করে স্বদেশে/বিদেশে প্রত্যাবর্তনকারী বিদেশী নাগরিকদের জন্য প্রয়োজনীয় পুলিশ ক্লিয়ারেন্স এই অনলাইন সিস্টেমের মাধ্যমে ইস্যু করা হয়।

৬। বিদেশগামী কিংবা প্রবাসী বাংলাদেশী নাগরিক যারা বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশ থেকে পাসপোর্ট ইস্যু/ রি-ইস্যু করিয়েছেন তাদেরকে বাংলাদেশে আসার পর পুলিশ ক্লিয়ারেন্স নিতে চাইলে সর্বশেষ এরাইভেল (Arrival) সিল সম্বলিত পৃষ্ঠাটির স্ক্যান কপি আবেদনের সাথে আপলোড করতে হবে।
lets subscribe us ALL BD TECH

৭। প্রবাসী আবেদনকারীগণ যার মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সনদ সংগ্রহ করতে চান তার নাম এবং জাতীয় পরিচয় পত্রের নম্বর উল্লেখ করে তাকে সত্যায়ন পূর্বক একটি অনুমতি পত্র (Authorization Letter) আবেদনের সাথে আপলোড করতে হবে। স্থানীয় আবেদনকারীর ক্ষেত্রেও সনদ গ্রহণের সময় সংগ্রহকারীকে অনুরূপ অনুমতি পত্রসহ প্রেরণ করতে হবে।

৮। বাংলাদেশের অভ্যন্তরে চাকুরী কিংবা অন্য কোন কাজে পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হলে আপনি যে জেলার বাসিন্দা উক্ত জেলা ডিএসবি অফিস অথবা আপনার ঠিকানা যদি মেট্রোপলিটন এলাকায় হয় তাহলে উক্ত মেট্রোপলিটন এলাকার সিটি এসবি অফিসে যোগাযোগ করুন।




প্রয়োজনীয় ডকুমেন্টস







আবেদনের নিয়ম ও পদক্ষেপ সমুহঃ
lets subscribe us ALL BD TECH

১। ১ কপি পাসপোর্ট সাইজ ছবি

২। অনলাইনে যথাযথভাবে পূরণকৃত আবেদন পত্র ।



lets subscribe us ALL BD TECH

৩। ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যানকপি


অথবা

বিদেশে অবস্থানকারী বাংলাদেশী নাগরিকগনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাস কর্তৃক সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যানকপি


lets subscribe us ALL BD TECH

অথবা

বিদেশী নাগরিকদের ক্ষেত্রে নিজ দেশের জাস্টিস অব পিস (Justice of Peace) কর্তৃক সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যানকপি।

৪। ভোটার আইডি/ জন্ম নিবন্ধন


৫। বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকের যে কোন শাখা থেকে (১-৭৩০১-০০০১-২৬৮১) কোডে করা ৫০০/- (পাঁচশত) টাকা মূল্যমানের ট্রেজারী চালান অথবা অনলাইনে ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে প্রযোজ্য ক্ষেত্রে নির্ধারিত সার্ভিসচার্জ সহ ফি প্রদান।




lets subscribe us ALL BD TECH


পুলিম ক্লিয়ারেন্স চেক অনলাইনে






FAQ SECTION






  • পুলিশ ক্লিয়ারেন্স কি?
উত্তর : সাধারণত চাকরি বা উচ্চশিক্ষার্থে বিদেশ গমণের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হয়। এই সার্টিফিকেটে সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় কোনো ফৌজদারী অপরাধের রেকর্ড নেই – এই মর্মে প্রত্যয়ন করা হয়।

  • পুলিশ ক্লিয়ারেন্স পেতে কোথায় এবং কিভাবে আবেদন করতে হয়?
উত্তর : অনলাইন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য http://pcc.police.gov.bd এ আবেদন করা যায়। সরাসরি আবেদন করতে সংশ্লিষ্ট জেলার ডিএসবি অফিস (পুলিশ সুপারের কার্যালয়) থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে আবেদন করতে পারবেন।

lets subscribe us ALL BD TECH





  • পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন পত্রে কোন ঠিকানা (স্থায়ী/অস্থায়ী) দিতে হয়?
উত্তর : স্থায়ী এবং অস্থায়ী উভয় ঠিকানাই দিতে হয়।

  • কোন প্রার্থীর বর্তমান (অস্থায়ী) ঠিকানা যদি পাসপোর্টে প্রদত্ত ঠিকানা থেকে ভিন্ন হয় সে ক্ষেত্রে করণীয় কি?
উত্তর:  এ ক্ষেত্রে বর্তমান ঠিকানার ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে একটি প্রত্যয়ন পত্র আবেদন পত্রের সাথে দাখিল করতে হবে।

  • পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন পত্রের সাথে কি কি ডকুমেন্ট জমা দিতে হয়?
উত্তর: ক) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক পাসপোর্টের তথ্য পাতার সত্যায়িত ফটোকপি, খ) বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের ৫০০/- টাকা ট্রেজারি চালানের ফটোকপি বা অনলাইন পেমেন্টের ক্ষেত্রে ই–চালানের ফটোকপি এবং গ) প্রয়োজনীয় ক্ষেত্রে ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে একটি প্রত্যয়ন পত্রের সত্যায়িত ফটোকপিসহ অন্যান্য প্রয়োজনীয় ডুমেন্টের সত্যায়িত ফটোকপি।

  • এক জনের পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কি অন্য কেউ আবেদন করতে পারবেন?
উত্তর: যে কেউ নিজের নামে বা অন্য কারো নামে আবেদন করতে পারবেন।

  • কেউ দেশের বাইরে থেকে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে চাইলে তিনি কিভাবে আবেদন করতে পারবেন?
উত্তর : প্রবাসী বাংলাদেশীরা সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাস কর্তৃক এবং বিদেশী নাগরিকরা নিজ দেশের জাস্টিস অব পিস কর্তৃক পাসপোর্টের তথ্য পাতার সত্যায়িত কপির স্ক্যানড্কপি এবং অনলাইনে ই–চালানের স্ক্যনড্কপিসহ অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পুলিশ ক্লিয়ারেন্স পেতে কত টাকা লাগে এবং কিভাবে সে টাকা দিতে হয়?
উত্তর: পুলিশ ক্লিয়ারেন্স পেতে ৫০০ টাকা লাগে। বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে (১–৭৩০১–০০০১–২৬৮১ কোডে) ট্রেজারি চালানের মাধ্যমে বা অনলাইন পেমেন্টের মাধ্যমে বাংলাদেশ সরকারের অনুকূলে উক্ত ৫০০ টাকা জমা দিতে হয়।





  • পুলিশ ক্লিয়ারেন্স এর তদন্তের সময় প্রার্থীকে কি থানায় যেতে হয়, নাকি তদন্তকারী পুলিশ অফিসার প্রার্থীর ঠিকানায় তদন্ত করতে যাবেন?
উত্তর: প্রার্থীকে থানায় যেতে হয় না; তদন্তকারী পুলিশ অফিসার প্রার্থীর ঠিকানায় তদন্ত করতে যাবেন।

  •  পুলিশ ক্লিয়ারেন্স এর তদন্তের সময় তদন্তকারী পুলিশ অফিসারকে কি প্রার্থীর কোন ডকুমেন্ট (কি কি) দিতে হয়?
উত্তর:  ক) পাসপোর্টের তথ্য পাতার ফটোকপি, খ) ট্রেজারি চালানের বা অনলাইন পেমেন্টের ফটোকপি এবং গ) প্রয়োজনীয় ক্ষেত্রে ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে প্রাপ্ত প্রত্যয়ন পত্রের ফটোকপি ও অন্যান্য ডকুমেন্ট। বিঃ দ্রঃ তদন্তকারী পুলিশ অফিসার চাইলে এ সকল ডকুমেন্টের মূল কপি প্রদর্শন করতে হবে।

  • পুলিশ ক্লিয়ারেন্স পেতে সর্বোচ্চ কতদিন সময় লাগে?
উত্তর : আবেদন সাবমিট করার পর ঢাকার মধ্যে ৭ কর্মদিবস আর ঢাকার বাইরে হলে ১০ কর্মদিবস এর বেশি নয়।

  • পুলিশ ক্লিয়ারেন্স কোথা থেকে সংগ্রহ করতে হয়?
উত্তর : মেট্রোপলিটন এলাকায় সংশ্লিষ্ট মেট্রোপলিটন হেডকোয়ার্টার্স এর ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হতে এবং জেলার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার ডিএসবি অফিস (পুলিশ সুপারের কার্যালয়) থেকে।

  • পুলিশ ক্লিয়ারেন্স পেতে প্রার্থীকে যদি কোন প্রকার হয়রানির শিকার হতে হয় সে ক্ষেত্রে প্রার্থী কোথায় অভিযোগ করতে পারবেন?
উত্তর: মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট মেট্রোপলিটন এর উপ–পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) বরাবর এবং জেলার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার বরাবর অভিযোগ জানাতে পারবেন ।

প্রশ্ন ঃ এক চালান ২য় বার ব্যবহার করা যাবে কি ?

FOLLOW - FACEBOOK PAGE

বিস্তারিত জানতে ভিজিট করুন : http://pcc.police.gov.bd



Writter 
Ibrahim khalil
Professional Blog writer and Teacher
BA (hons) in English,MA,ELT
Dhaka University (7 college)


#pcc, #police_clearence #police_clearence_apply
#পুলিশ_ক্লিয়ারেন্স_আবেদন_2024
#পুলিশ_ক্লিয়ারেন্স
#PoliceClearenceatoz
#policeclearancecertificate













একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ